নিঃসঙ্গ তারাদের মতো
একাকিত্বে আজ অসহায়ত্ব নেমেছে মগজে, দুপাশে-চারিদিক।
দখিনা দুয়ারে বসন্তের বাতাস আসে রিক্ততার;
কৃষ্ণচুড়ার প্রথম প্রহর যেন, আমার রক্তাক্ত শরীরে আঁকা তীব্র প্রতিশোধের জ্বলন্ত অগ্নিশিখা।
ক্রমাগত পুড়ছি, দাবানলে ছাই হয়ে উড়ছে আমার পুড়ে যাওয়া ক্ষত-বিক্ষত হৃদয়, অ্যাকুয়াস হিউমর গলে মিশছে ক্ষয়ে যাওয়া দগদগে মাংসে, রক্তে আমার সমস্ত চেতনায়।
কি বিভৎস! এ বেঁচে যাওয়া
যুদ্ধের মতো মরে-পুড়ে ফেরা: মৃত্যুর আগে পাখিরা যেমন মরে ;আমার নিঃশ্বাসে বাঁচা ও দখিনা দুয়ার যেন নরকের এক জ্বলন্ত ভাগাড়।
লেখক ও শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।

কোন মন্তব্য নেই: