কবিতা- "ইচ্ছে ডানা" - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

কবিতা- "ইচ্ছে ডানা"


ইচ্ছে করে কদম হয়ে ফুঁটে থাকি, তোমার আঙ্গিনায়। 

ইচ্ছে করে ফাগুনের বর্তাবাহক 

হই, তোমার প্রকৃতিতে ।

ইচ্ছে করে প্রজাপতি হয়ে

আহরণ করি, তোমার মধু।

ইচ্ছে করে পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকি, তোমার সবুজ অরণ্যে।

ইচ্ছে করে খুব অসাধারণ 

হই, তোমার চোখে। 

ইচ্ছে করে সুখের স্বর্গ

গড়ি,তোমার মন্দিরে। 

ইচ্ছে করে নীল অরন্যে হারিয়ে 

যাই, তোমাকে নিয়ে। 

ইচ্ছে করে নির্বাসিত হই, তোমার বনবাসে।

ইচ্ছে করে বাতাস হয়ে দোলা দিই, তোমার ধানক্ষেতে।

ইচ্ছে করে জাহাজ হয়ে ভেসে চলি, তোমার দ্বীপে। 

ইচ্ছে করে বকুলের মালা হই,

তেমার গলার।

ইচ্ছে করে চাঁদনী রাত পার করি,

তোমার সাথে। 

ইচ্ছে করে বেয়ে চলি,

তোমার শিরা-উপশিরায়।

ইচ্ছে করে ফুলেরদানি হই,

তোমার টেবিলের। 

ইচ্ছে করে তোমার সহযাত্রী হই,

তোমারই আমন্ত্রণে।


তোমার যত স্বপ্নের আমন্ত্রণ, 

উঠিয়ে দিলাম আমার ইচ্ছে ডানায়।

ঠিক যতখানি ইচ্ছে ছিলো ততখানি দিয়ে!!


লেখক,

ফারহানা ইয়াসমিন,

শিক্ষার্থী,সমাজবিজ্ঞান বিভাগ,বরিশাল বিশ্ববিদ্যালয়।

কবিতা- "ইচ্ছে ডানা" Reviewed by Shah Newaz on সেপ্টেম্বর ১৪, ২০২০ Rating: 5 ইচ্ছে করে কদম হয়ে ফুঁটে থাকি, তোমার আঙ্গিনায়।  ইচ্ছে করে ফাগুনের বর্তাবাহক  হই, তোমার প্রকৃতিতে । ইচ্ছে করে প্রজাপতি হয়ে আহরণ করি, তোমার মধু...

কোন মন্তব্য নেই: