কবিতা-"প্রিয়র হাসি" - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

কবিতা-"প্রিয়র হাসি"


যুদ্ধ করবো,
তোমার এক চিলতী হাসির জন্য।

নিরবতা ভাঙ্গবো,
তোমার ইশারার ভাষা বোঝার জন্য।

ফ্রেম কিনবো,
তোমার ছোট ছোট মূহুর্তগুলো বাধিঁয়ে রাখার জন্য।

দেয়ালিকা বানাবো,
তোমার চিরস্থায়ী হাসি ধরে রাখার জন্য।

সমুদ্র পাড়ি দিবো,
তোমার ঠোঁটের কোণার অস্ফুট হাসি দেখার জন্য। 

হৃদয় মেলে  দিবো, 
তোমার হাসির মুক্তকণা গচ্ছিত রাখার জন্য। 

চিরকাল পুড়িবো,
তোমার জীবন আলোকিত করার জন্য। 

মশাল জ্বালাবো,
তোমার মুখের বাহ্যিক চিহ্ন দেখার জন্য। 

সহযাত্রী হবো,
তোমাকে শুভ্রতার পথ দেখানোর জন্য। 

চিলেকোঠা বানাবো,
তোমার ভালোবাসা রাখার জন্য। 

তোমাকে হাসাবো,
তোমার দুঃখ উজাড় করার জন্য।

বকুলের মালা গাঁথবো, 
তোমার হৃদয়ে সুবাস ছাড়ানোর জন্য। 

ফুল কুড়াবো,
তোমাকে সাজানোর জন্য। 

নিজেকে সাজাবো,
তোমাকে দেখানোর জন্য। 

অভিমান করবো,
তোমার আলতো ছোঁয়া পাওয়ার জন্য।

অপেক্ষা করবো, 
একজীবনে তোমাকে পাবার জন্য।

ফারহানা ইয়াসমিন, 
শিক্ষার্থী, 
সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
কবিতা-"প্রিয়র হাসি" Reviewed by Shah Newaz on আগস্ট ১৯, ২০২০ Rating: 5 যুদ্ধ করবো, তোমার এক চিলতী হাসির জন্য। নিরবতা ভাঙ্গবো, তোমার ইশারার ভাষা বোঝার জন্য। ফ্রেম কিনবো, তোমার ছোট ছোট মূহুর্তগুলো বাধিঁয়ে রাখার...

কোন মন্তব্য নেই: