কবিতা-"দুঃখ বিলাস" - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

কবিতা-"দুঃখ বিলাস"


তোমায় নিয়ে আমার যত কবিতা ছিল
চুলে জড়ানো বেলী ফুল আর টগবগে দুপুরে পলাশ যেমনটা সুন্দর, 
ঠিক মুক্তোর দানার মতো: তোমার নাম নিয়ে লেখা আমার কবিতা- স্বরবর্ন, স্বচ্ছ আঁধারী প্রদীপে কয়েকটা নীল কাঁচ চুড়ি, তোমার গাল বেয়ে নেমে আসা বাসন্তি চুল,

জোৎস্না স্নানে প্রেমিকার ঠোঁট যেমন প্লাবিত হয়, ঠিক রঙে রঙ মিলে সাদা হওয়ার মতোন
কবিতায় চোখ বুজে সারারাত ধরে আমাদের কবি হয়ে ওঠা; তারপর আবার নতুন কোন রাতে প্রেমময়ী কবিতায় তোমার আমার দুঃখ বিলাস।


মারুফ আহমেদ
লেখক ও শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়।
কবিতা-"দুঃখ বিলাস" Reviewed by Shah Newaz on আগস্ট ২০, ২০২০ Rating: 5 তোমায় নিয়ে আমার যত কবিতা ছিল চুলে জড়ানো বেলী ফুল আর টগবগে দুপুরে পলাশ যেমনটা সুন্দর,  ঠিক মুক্তোর দানার মতো: তোমার নাম নিয়ে লেখা আমার কবিতা-...

কোন মন্তব্য নেই: