জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং পনের আগস্টে নিহত সকল শহীদের শাহাদাত বার্ষিকী স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে একশ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী কে এম আব্দুল্লাহ আল মুঈদ তিলকের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় অসহায়, দুস্থ মানুষদের জন্য এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ধানমন্ডি-৩২ এ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বাদ আসর পনের আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা জাতীয় শোক দিবস পালন করে।

কোন মন্তব্য নেই: