শ্রোতাপক্ষের সাধারণী তুমি।।
শুভ্র সকালের শিশির কণা তুমি
অলস দুপুরে যাত্রাসঙ্গী তুমি
শান্ত বিকেলের স্নিগ্ধ সুবাস তুমি
নির্ঘুম রাতের নিখুঁত তাঁরার বিন্যাস তুমি।।
বৃষ্টি মিশ্রিত কদমের উষ্ণ স্পর্শ তুমি
শ্রবণের ধারাতে তুমি
সবুজ ঘাসের ফড়িং তুমি ।।
গ্রীষ্মের দ্বীর্ঘাকার সূর্যরশ্মি তুমি
হঠাৎ বর্ষণ মাখা জলকণা তুমি
শরতের সাদা কাশফুলের দোলা তুমি
হেমন্তের নবান্ন তুমি
শীতের কুয়াশার বুকের চাদর তুমি
বসন্তের প্রাণ তুমি।।
কল্পনায় তুমি
প্রর্থনায় তুমি
প্রতিক্ষায় তুমি
অনুভূতিতে তুমি
অভিমানে তুমি
আচরণে তুমি
নিঃশ্বাসে তুমি
শয়নে-স্বপনে তুমি
হৃদয়ের স্পন্দনে তুমি।।
তুমি সম্বোধনে কমে দূরত্ব
আপনি সম্বোধনে বাড়ে দূরত্ব।।
তুমিতে আছে গো ভালোবাসার আশা
তুমিতে পাই গো মোর প্রাণের ভাষা।।
নিঃশব্দে বলি!!
হবে গো তুমি আজীবনের সঙ্গী?
ফারহানা ইয়াসমিন, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।।

কোন মন্তব্য নেই: