মারুফ আহমেদ
তোমার নামটা আজ নাহয় কমলিনী-ই হোক,
প্রেমিকার কালো টিপের মতোন মনোরমা হয়ে তুমি
এসো ছায়াবীথী ধরে।
কিশোরীর খোলা বুক দুপুরের পদ্মে যেমন স্নিগ্ধতা আনে; প্রেমিকার হেয়ালি ঠোঁটে চুমু খাওয়ার মতো, তীব্র সে অনুরাগে একাকার হয়ে যায় বসন্তের মায়াবী নুপুর; ঠিক নীলাভ শাড়ির আঁচলে জোনাক জ্বলার মতো।
তুমি প্রেমময়ী বিস্তৃত ও বুকে ঠাঁই দাও প্রেমিকের; যারা প্রেমে মরেছে, নির্জন বনবাসে নিজেকে গ্রহন করেছে কাশফুলেদের মতো;
তোমার আমার আমাদের শহরে রোজ।
লেখক,শিক্ষার্থী,বরিশাল বিশ্ববিদ্যালয়।

কোন মন্তব্য নেই: