ক্ষত দুটি শব্দের সমাহার,
যার আছে ব্যাপক অনাহর।
এই শব্দের!!
গভীরতা যায় না মাপা,
সীমানা যায় না ছাপা,
কাগজে কলমে আকাঁ যায় না এর ব্যথা।
শুধু অনুভব করা যায় এর কথা।।
ক্ষতের চিহ্ন!!
যার নেই প্রাণ-
নেই জীবন -
আছে শুধু এক ভাষার বরেণ্য মালা।
যা দিয়ে প্রকাশ করি ক্ষতের খেলা।।
এই সেই ব্যথা!!
ভুল জিনিসকে ভালোবাসে,
পৃথিবীতে সব অন্যায় ঘটে।
এই বুঝি ক্ষতের ব্যথা??
কফি হাউজের সেই গান,
মধ্যবিত্ত সমাজের প্রাণ।
যেখানে ছিলো আড্ডা-
ছিলো বন্ধুত্ব-
ছিলো ভালোবাসা।।
এইতো সেই কুহেলিকা!!
এইতো সেই সমাজের গান,
যেখানে টাকাই হয়েছে আজ সুখের মান।।
বেড়েছে সংহার-
কমেছে স্বস্তির হার-
রয়েছে জাতীয়তাবাদ -
তবুও খুঁজে ফিরি অস্তিত্ববাদ।।
ফারহানা ইয়াসমিন, শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

কোন মন্তব্য নেই: