সৌদি প্রবাসী ছাত্রলীগ নেতা মোবাশশিরের পক্ষ থেকে দেশনেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

সোমবার, ৪ মে, ২০২০

সৌদি প্রবাসী ছাত্রলীগ নেতা মোবাশশিরের পক্ষ থেকে দেশনেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ


নিজস্ব প্রতিবেদকঃ
আমি জানিনা আমার উখিয়া-টেকনাফের কষ্টের কথা গুলো প্রিয় নেত্রীর কাছে পৌছাবে কিনা।
৪/০৫/২০২০ ইং
মাননীয় প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা সভানেত্রী বাংলাদেশ আওয়ামীলীগ

বিষয়ঃআপনি আমাদের হিংস্র রোহিঙ্গাদের কাছ থেকে রক্ষা করুন।

প্রিয় নেত্রী,
বিনীত নিবেদন এই যে আমি বিশ্বের পর্যটন শহর কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলার একজন নাগরিক।আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন মুজিব আর্দশের কর্মী।আমি আপনাকে আমার মাতৃভূমি উখিয়া-টেকনাফের কষ্টের কথা আপনাকে তুলে ধরতে চাই।২৫/০৮/২০১৭ সাল থেকে থেকে রোহিঙ্গারা আপনার নির্দেশে উখিয়া-টেকনাফে প্রবেশ করে।তারা আসার পর তাদের কোন সম্বল ছিল না এবং থাকার জায়গা পর্যন্ত ছিল না।আমরা আপনার নির্দেশে তাদের আশ্রয় প্রদান করি আমাদের নিজ ভিটে মাঠিতে,তারা আসার পর আমরা তাদের অনেক মানবতা দেখিয়েছি আমরা ও মানুষ ওরাও মানুষ।
মাননীয় নেত্রী এই রোহিঙ্গা না আসার আগে আমাদের মাতৃভূমিতে কোন ধরনের ডাকাতি ছিল না।কোন ধরনের সন্ত্রাস ছিল না,বর্তমানে তাদের অধীনে পাহাড়ে পাহাড়ে ডাকাতের আস্তানা গড়ে উঠেছে,তাদের মানবতার ফসল আমরা এখন হারে হারে টের পাচ্ছি।আজকাল তারা যেভাবে হিংস্র প্রাণীর মত ভয়ংকর হয়ে যাচ্ছে আমাদের স্থানীয়দের বসবাস করতে অনেক কষ্ট হচ্ছে,আমরা এখন খুব কষ্টে জীবন যাপন করতেছি।তারা যেভাবে আমাদের সন্তানদের অপহরণ করে নিয়ে যে হারে টাকা দাবী আদায় করে টাকা দিতে না পারলে গুলি করে হত্যা করে মেরে পেলে।
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠি একজন বাংলাদেশি নিরীহ কৃষককে হত্যার পর সেই আস্তানার পাহাড় থেকেই বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের গালাগাল দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে পুলিশি অভিযানের পাল্টা বদলা নেবে। এদিকে কৃষক হত্যার প্রতিবাদে টেকনাফের স্থানীয়রা রাস্তায় নেমে পড়েছে। 
তারা এক্ষুনি রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দিতে দাবি জানিয়েছে। সেই সাথে সাগরে ভাসমান রোহিঙ্গাদের কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না দিতেও স্থানীয়রা দাবি জানিয়েছেন।
একদল সশস্ত্র রোহিঙ্গা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার পশ্চিম পাড়ায় ক্ষেতের ফসল পাহারায় নিয়োজিত অবস্থায় ছয়জন স্থানীয় কৃষককে অপহরণ করে। রোহিঙ্গার দল নিজেদের আবদুল হাকিম ডাকাত বাহিনীর পরিচয় দিয়ে অপহরণের পর তাদের পশ্চিমের পাহাড়ে নিয়ে যায়। পরবর্তীতে চালের বস্তা ও সিগারেটের বিনিমেয় তিনজনকে ছেড়ে দিলেও বাকি তিনজনকে আটকে রাখে।

এদিকে গতকাল সকাল থেকে টেকনাফ থানার পুলিশ পাহাড়ের সশস্ত্র রোহিঙ্গার ডেরায় অভিযান পরিচালনা করে। পুলিশের সাথে স্থানীয় শতাধিক গ্রামবাসীও যোগ দেয়। এ সময় রোহিঙ্গারা পালিয়ে যায়। অভিযানের সময় রোহিঙ্গাদের আস্তানায় গরুর মাংশ রান্না করা ডেকচিও পাওয়া যায়।
সশস্ত্র রোহিঙ্গারা পাহাড়ে ঘর বানিয়ে সেখানে দামি কার্পেট বিছানা পেতেই আস্তানা গেড়ে বসে। পুলিশ পাহাড়ের রোহিঙ্গা সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেয়। পুলিশ ও গ্রামবাসী পাহাড়ের আস্তানা গুড়িয়ে চলে আসে। বৃহস্পতিবার রাতে আবদুল হাকিম ডাকাত পরিচয়ে অপহৃত কৃষক শাহেদের মাকে মোবাইল করে অভিযানের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
এমনকি মোবাইলে পুলিশ ও গ্রামাবাসীকে হত্যার হুমকি দেয়। এরপর আজ ভোররাতে অপহৃত তিনজনের একজনকে মাথায় গুলি মেরে হত্যা করে। হত্যার শিকার কৃষকের নাম আকতারুল্লাহ (২৫)। গ্রামবাসীর সহযোগিতায় শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফের উনচিপ্রাং পাহাড়ি এলাকা নিহত কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসী রোহিঙ্গারা অপহৃত অপর দুই কৃষকের  মুক্তির জন্য ২০ লাখ দাবি করে।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।

মাননীয় নেত্রী  গত ৩ /৫/২০২০ ইং রোজ মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ছয়জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়।
তারা হলেন, কৃষক আবুল হাশেম ও তার দুই পুত্র জামাল এবং রিয়াজুদ্দিন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র শাহেদ (২৫), মৌলভী আবুল কাছিমের পুত্র আকতারুল্লাহ (২৪) ও মৃত মোহাম্মদ কাশেমের পুত্র ইদ্রিসকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারী রোহিঙ্গারা টেকনাফের পাহাড়ে অবস্থানরত সশস্ত্র রোহিঙ্গা আবদুল হাকিম ডাকাত বাহিনীর সদস্য বলে অপহৃতরা মনে করছেন। ক্ষেত পাহারা দেয়াকালীন সময়ে পাহাড় থেকে রোহিঙ্গা সশস্ত্র দলটি নেমেই মুহূর্তে মধ্যে ওই গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়

মাননীয় নেত্রী আমরা অনেক অসহায় হয়ে আছি,এটা কি আমাদের মানবতার ফসল।রোহিঙ্গারা যেভাবে স্থানীয়দের গুলি করে হত্যা করতেছে আমি মনে করি উখিয়া-টেকনাফ তারা দখল করে নেবে।
মাননীয় নেত্রী অনেক বার প্রত্যাবাসন হবে হবে বলে হয়নি।রোহিঙ্গা যেভাবে তাদের শর্ত গুলো দিচ্ছে তা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না।নেত্রী ওদের ইচ্ছা কি জানেন তারা আজীবন জামাই আদরের মত এই দেশে বসবাস করতে চাই।হে মা জননী গত ২০১৯ ইং তারিখে আপনার দলের কর্মী যুবলীগের সভাপতি এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কে হত্যা করেছে।আজকে আমাকে মারবে আরেক দিন অন্য কাউকে।প্রিয় নেত্রী আপনি কোন একটা কিছু করেন।আমরা উখিয়া-টেকনাফে রোহিঙ্গা চাইনা আমরা শান্তি চাই।আমরা এখন নিরাপত্তা বিহীন!আমরা যেমন ভুল ক্রমে মানবতা দেখিয়েছি আমরা মানবতা ফিরিয়ে নিতে ও পারি।আপনি দেখবেন রোহিঙ্গা বনাম উখিয়া-টেকনাফ একদিন যুদ্ধে জড়িয়ে যাবে।নেত্রী আমাদের যদি যুদ্ধ করেও রোহিঙ্গাদের তাড়াতে হয় তাহলে আমরা যুদ্ধ করতে দ্বিধাবোধ করব না।কেননা আপনার পিতা বাঙ্গালী জাতির অভিসাংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে দাবী আদায় করতে হয় সে শিক্ষা আমাদের দিয়ে গেছেন।১৯৫২ সাল থেকে ১৯৭১ সালে পর্যন্ত আমরা যেভাবে আমাদের দাবী আদায় করেছি আমরা সেভাবে দাবী গুলো আদায় করব।আমরা চাই শান্তি পূর্ণভাবে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক,তাদের দাবী গুলো তাদের জন্মভূমিতে আদায় করুক।

সৌদি প্রবাসী ছাত্রলীগ নেতা মোবাশশিরের পক্ষ থেকে দেশনেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ Reviewed by Shah Newaz on মে ০৪, ২০২০ Rating: 5 নিজস্ব প্রতিবেদকঃ আমি জানিনা আমার উখিয়া-টেকনাফের কষ্টের কথা গুলো প্রিয় নেত্রীর কাছে পৌছাবে কিনা। ৪/০৫/২০২০ ইং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শ...

কোন মন্তব্য নেই: