"টিম ডিইউ কক্সবাজারে"র নগদ টাকা ও ঈদ উপহার সামগ্রী পৌছে গেলো ঢাবি শিক্ষার্থীদের ঘরে - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

"টিম ডিইউ কক্সবাজারে"র নগদ টাকা ও ঈদ উপহার সামগ্রী পৌছে গেলো ঢাবি শিক্ষার্থীদের ঘরে


করোনা মহামারীর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ে গড়ে উঠে "টিম ডিইউ কক্সবাজার"(Team DU Cox's Bazar). প্রতিষ্ঠাকালীন প্রত্যয়ের ধারাবাহিতায় প্রথম পর্যায়ে  কক্সবাজার জেলার প্রত্যেক উপজেলার দু'জন শিক্ষার্থী ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হয়েছে "টিম ডিইউ কক্সবাজার" এর ঈদ উপহার সামগ্রী ও নগদ কিছু টাকা। করোনা মহামারীর সময় এসব সহযোগিতা পেয়ে "টিম ডিইউ কক্সবাজারে"র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

টিম ডিইউ কক্সবাজারের কার্যক্রমের পিছনে এই পর্যন্ত  যাদের সহযোগিতা পাওয়া গেছে তারা হলেন- প্রশান্ত  ভূষণ বড়ুয়া, সুজন শর্মা,আশফাক আহমেদ আবির, রেজাউল আজিম(রেজাউল আজিম), তৌহিদুল ইসলাম,ইহসানুল কবির মুকুট,ফয়সাল ফারুক।

টিম মেম্বারদের মধ্যে সহযোগিতা করেছেন  মোঃ রাশেদুল ইসলাম, আবসার  হাসান রানা, মোঃ নাজমুস সাকিব, মোঃ মানিক,আতিকুর রহমান, সানজিনা ইয়াসমিন।

টিম ডিইউ কক্সবাজার সম্পর্কে জানতে চাইলে প্লাটফর্মের একজন উদ্যোক্তা বলেন, কক্সবাজার জেলার ঢাবি শিক্ষার্থীদের পাশে দাড়ানোই আমাদের মুল উদ্দেশ্যে।  শুধু করোনা মোকাবেলায় নয়,যেকোনো সময় যেকোনো সমস্যায় আমরা এই প্লাটফর্মের মাধ্যমে একে অন্যের পাশে দাড়াবো। তাই,যারা বিভিন্ন সমস্যায় আছে,আমি তাদেরকে বলবো তারা যেনো নিঃসংকোচে আমাদেরকে সমস্যা সম্পর্কে অবহিত করে।

তিনি আরো বলেন,"আমাদের সাথে কেউ সহযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে বিকাশ বা কোনো আর্থিক লেনদেন করা লাগবেনা। আমরা যার সহযোগিতা প্রয়োজন তার সাথে সাহায্যকারীকে ট্যাগ করিয়ে দিবো তবে সেটা গোপনীয়তা রক্ষা করে।তাই আমরা কোনো টাকা উত্তোলনের  প্রক্রিয়া রাখছি না। এই টিম প্রয়োজনের তাগিদে সৃষ্টি হয়েছে।এটি কোনো সংগঠন বা অন্য কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না। তাই কক্সবাজার জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে যাবতীয় সংগঠনকে সম্মান প্রদর্শন করেই আমরা আমাদের এই মহৎ কার্যক্রম চালিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কাম্য।"
"টিম ডিইউ কক্সবাজারে"র নগদ টাকা ও ঈদ উপহার সামগ্রী পৌছে গেলো ঢাবি শিক্ষার্থীদের ঘরে Reviewed by Shah Newaz on মে ২৮, ২০২০ Rating: 5 করোনা মহামারীর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ে গড়ে উঠে "টিম ডিইউ কক্সবাজার...

কোন মন্তব্য নেই: