একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে৷
সৌদি আরবে বাংলাদেশী নাগরিকসহ সকল দেশের প্রবাসীকে মোবাশশির ইসলামের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ ঈদ মোবারক’৷ ঈদের খুশি আপনাদের আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুক, এই দোয়া করি৷ পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক – এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন। বিশেষ করে উখিয়া-টেকনাফে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস ও রোহিঙ্গা সমস্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে তারাও যাতে ঈদের খুশি উপভোগ করতে পারে সেজন্য সমাজের বিত্তবানদের আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সারা দেশের মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার কে সারাদেশে লকডাউন কতৃক সকল অসহায় প্রবাসীর বাড়ি নজর রাখতে আহ্বান জানান তিনি,পরিশেষে সকলকে তিনি আবারো ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তেঃ
মোবাশশির ইসলাম
সাধারণ সম্পাদক ইয়ুং ফোরাম বাহারছড়া,
প্রচার সম্পাদক বাহারছড়া ইউনিয়ন

কোন মন্তব্য নেই: