দেশজুড়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কর্মীদের একটি সংঘবদ্ধ অবস্থানে আনয়ন করার লক্ষ্যে ঐক্যের আহ্বান করেছেন কাওসার মাহমুদ, মোঃ পারভেজ ও সুমন দ্যা সরকার নামক তিন সপ্রাবি অফিস সহায়ক।
এ ব্যাপারে কথা বললে মাদারীপুরস্থ আহ্বায়ক কাওসার মাহমুদ বলেন, " আমরা কোন দল চাই না। নিজেদের মধ্যে দলাদলি, মনোমালিন্য হোক এমন পথে এগোতে চাই না। আপাতত কোন কমিটি, পদবী থাকবে না। থাকবে শুধু পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা। আমরা যেকোন কাজ একসাথে হাতে হাত মিলিয়ে করে এগিয়ে যাবো। কেউ যদি কোন ন্যায্য কথা বলে তা সবাইকেই মেনে নিতে হবে। অধিকাংশের মতামত নিয়ে আমরা এগিয়ে যাবো। আমি যদি ভুল করি, সে ভুল অন্যে ধরিয়ে দিবে ; অন্যে ভুল করলে আমরা ধরিয়ে দিব। সবার মতামত, পরামর্শ সমান গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা এগিয়ে যাব। "
কাওসার মাহমুদের সাথে সহমত পোষণ করে অপর আহ্বায়ক বরিশালস্থ অফিস সহায়ক মোঃ পারভেজ বলেন, " ঐক্য, সম্প্রীতি ও ভালোবাসায় দৃঢ় থেকে দৃঢ়তর হোক আমাদের বন্ধন। আমরা একসাথে কাজ করতে চাই। সবাইকে ঐক্যের মধ্যে থাকার জন্য আহ্বান করা হলো। "
এছাড়াও আহ্বায়ক বরিশালস্থ অপর অফিস সহায়ক সুমন দ্য সরকার বলেন, " আমি শুধু এতটুকুই বলতে চাই যে, সবাই একযোগে যেকোন কারও সুলভ পরামর্শে কাজ করতে ইচ্ছা পোষণ করবো। কোন দ্বিধা, সংকোচ রাখবো না। "

কোন মন্তব্য নেই: