বাহারছড়া ১,২ ও ৩নং মহিলা মেম্বারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

বাহারছড়া ১,২ ও ৩নং মহিলা মেম্বারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদকঃ 
আমি নিম্ম স্বাক্ষরকারী ৫নং বাহারছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার,  প্যানেল চেয়ারম্যান-৩ ও টেকনাফ উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদিকা হয়।
গত ২৩ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার টেকনাফ টুডে,লন্ডন টাইম নিউজ, চ্যানেল-৮ নামক অনলাইন নিউজ পোর্টালে ৭৬ জনের কন্ডোলের চাউল নিয়ে দুর্নীতি শিরোনাম  নামক সংবাদ করা নিউজে স্বজন প্রীতিমুলক ও টাকা নিয়ে ত্রাণ বিতরণ সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। 
যাহা ডাহা মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও মানহানিকর। 
আমি ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলার মেম্বার, আমরা অল্প সংখ্যক ত্রাণ পাই, যা দিয়ে আমাদের সব ওয়ার্ডের মানুষের দেওয়া সম্ভব নই। আমি গরীব ও অসহায় লোক দেখে এসব ত্রাণ আমি দায়িত্ব পাওয়ার পর থেকে বিতরণ করে আসছি।
আমার এলাকায় আমার কিছু রাজনৈতিক ও পারিবারিক শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট কথা রটানোর চেষ্টা করে আসছে।
আমি তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রাজনীতির বয়সে অনেক শত্রুতার যের ধরে অনেকে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসতেছে।
আমি সে বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি। 
এবং জেনে শুনে হাতে নাতে প্রমান নিয়ে নিউজ করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

নিবেদকঃ
আনোয়ারা বেগম 
মহিলা মেম্বার 
১,২ ও ৩ নং ওয়ার্ড, ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ, টেকনাফ।
বাহারছড়া ১,২ ও ৩নং মহিলা মেম্বারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ Reviewed by Shah Newaz on এপ্রিল ২৪, ২০২০ Rating: 5 নিজস্ব প্রতিবেদকঃ  আমি নিম্ম স্বাক্ষরকারী ৫নং বাহারছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার,  প্যানেল চেয়ারম্যান-৩ ও টেকনাফ উপজেলা মহি...

কোন মন্তব্য নেই: