শরণখোলার ১ হাজার মানুষকে সচেতন করলো সুন্দরবন ক্যারিয়ার ক্লাব - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

শরণখোলার ১ হাজার মানুষকে সচেতন করলো সুন্দরবন ক্যারিয়ার ক্লাব


করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার এক হাজার মানুষকে সচেতন করেছে সুন্দরবন ক্যারিয়ার ক্লাব। সচেতনতার পাশাপাশি তারা ভ্যান চালকদের মাঝে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেছে।

১লা এপ্রিল এবং ২রা এপ্রিল সুন্দরবন ক্যারিয়ার ক্লাবের সদস্যরা এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।  তারা রায়েন্দা কলেজ মোড়, বড় খেয়াঘাট, রায়েন্দা বাজার, প্রেসক্লাব মোড়, পাঁচ রাস্তা, আমড়াগাছিয়া-তালতলি সংযোগ রোড এবং আমড়াগাছিয়া বাজারে সাধারণ মানুষদের সচেতন করার জন্য লিফলেট বিতরণের পাশাপাশি তাদেরকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

‘সুন্দরবন ক্যারিয়ার ক্লাব' বাগেরহাট জেলায় উচ্চ শিক্ষার বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২০ সালে গঠিত হয়েছে। প্রাথমিকভাবে সংগঠনটি তাদের কার্যক্রম শরণখোলা উপজেলার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। শরণখোলা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘সুন্দরবন ক্যারিয়ার ক্লাব’র যাত্রা শুরুর স্বল্প সময়ের মধ্যে শরণখোলার এইচএসসি/আলিম পর্যন্ত পাঠদানকারী ৭টি প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক তিনটি সেমিনার করেছে। 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সরদার মোস্তফা শাহিন এর অনুমতি নিয়ে সেমিনারগুলো মাতৃভাষা ডিগ্রী কলেজ, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসা এবং তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে গত ১৪ এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ নুরুজ্জামান খান এবং প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
শরণখোলার ১ হাজার মানুষকে সচেতন করলো সুন্দরবন ক্যারিয়ার ক্লাব Reviewed by Shah Newaz on এপ্রিল ০৩, ২০২০ Rating: 5 করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার এক হাজার মানুষকে সচেতন করেছে সুন্দরবন ক্যারিয়ার ক্লাব। সচেতনতার পাশাপাশি তারা ভ্য...

কোন মন্তব্য নেই: