মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি ছাত্রনেতা মোবাশশিরের খোলা চিঠি - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি ছাত্রনেতা মোবাশশিরের খোলা চিঠি


বিসমিল্লাহির রাহমানির রাহীম
মাননীয় প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রশাসনের সমীপে জাতির আকূল আবেদনঃ

দৃষ্টি আকর্ষণ
★মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,
★মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়,
★মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি),
★মহা-পরিচালক (র‍্যাব),

★বিষয়ঃ করোনায় চাল চোরদেরকে ক্রস ফায়ার প্রসঙ্গে।
 
মহাত্ন,
আমার সালাম নিবেন। 
বিগত দিনে জাতির সংকটে, যেমনঃ-  ইয়াবা-জঙ্গী-সন্ত্রাসী-চাঁদাবাজ-ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী ও সেবনকারী-নারী ও শিশু ধর্ষণ-অপহরণকারী সর্বোপরী খুনীদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স ঘোষণা করে ক্রসফায়ারের মাধ্যমে জাতিকে স্থিতি অবস্থায় নিয়ে এসেছেন, ঠিক তেমনি আজ জাতীয় ও আন্তর্জাতিক মহামারী করোনা ভাইরাসে জাতির এই মহাদূর্যোগে আক্রান্ত মানুষের জন্য সরকারের দেয়া খাদ্য লুটকারী শ্রেণী ও  কালোবাজারীর  মাধ্যমে কিছু লোক যেভাবে প্রতিযোগিতামূলকভাবে সরকারি ত্রাণ আত্মসাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতেছে,কোন সাহসে তারা আপনার ও রাষ্ট্রীয় আইন/ আদেশ অমান্য করে তা যাচাই করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

সরকারি ত্রাণের চাউল চুরি করে জাতিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়ে সরকারকে জনতার মনে প্রশ্নবিদ্ধ করে বেকায়দায় ফেলে লক্ষ-কোটি টাকা হাতিয়ে  নিচ্ছে তারা। এমতাবস্থায়, জনগণের অভিমত কয়েকটি  ক্রস ফায়ার হলে জাতি কৃতজ্ঞ চিত্তে আপনার ও সরকারের জন্য দোয়া করবে এবং এরই মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে এবং রাষ্ট্র স্থিতিশীল থাকবে।

অতএব বিনীত নিবেদন এই যে,বাংলাদেশ ছাত্রলীগের টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের একজন কর্মী হিসাবে এবং বাংলাদেশী একজন সাধারণ মানুষ হিসাবে আমার উল্লেখিত বিষয়টি বিবেচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। 

অনুরোধক্রমে,
মোবাশশির ইসলাম,
সাবেক প্রচার সম্পাদক, 
বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগ, টেকনাফ।
মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি ছাত্রনেতা মোবাশশিরের খোলা চিঠি Reviewed by Shah Newaz on এপ্রিল ১৩, ২০২০ Rating: 5 বিসমিল্লাহির রাহমানির রাহীম মাননীয় প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রশাসনের সমীপে জাতির আকূল আবেদনঃ দৃষ্টি আকর্ষণ ★মাননীয় প্রধানমন্ত্রী জননেত...

কোন মন্তব্য নেই: