এই হেমন্তের নিবিড় সন্ধ্যায়।
আমার কষ্টগুলো তোমার জন্য রেখে গেলাম,
ছুঁয়ে দেখো আমার এই অপূর্ণ আশাগুলো।
কুঁড়ির মত এখনো অপেক্ষা করছে একটি বসন্তের জন্য।
দেখে নিও এক বসন্তী প্রভাবে সবগুলো ফুল একসাথে ফুটে উঠবে,
এবং আমার আশা গুলো ফলবতী হবে।
আমার কষ্টগুলো উপেক্ষা করো না।
নেড়ে নেড়ে দেখ বাণিজ্যের অদ্ভুত বিকার,
ভালবাসার,
মাতৃত্বের,
পিতৃত্বের,
বন্ধুত্বের এবং
রাজনীতির
কেবল তোমার আর আমার সম্পর্কের মাঝে কোন বাণিজ্য নেই।
মোঃ নাছিম উদ্দিন
নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ।

কোন মন্তব্য নেই: