নিষ্পাপ চোখে দেখি আমি, প্রকৃতির অপরূপ সৃষ্টি।।
লোকজন গরু নিয়ে, করছে ছুটাছুটি!!
হাটে চলছে ক্রেতা এই বাদলা দিনে,
আর দুই দিন পর হবে কোরবানি।।
মেঘের গর্জন শুনে,
মহিলারা পাল্লা দিয়ে গুছিয়ে নিচ্ছে কাজের পাল্লা।।
শীতল আভাস মিলেছে আমার হৃদয়ে,
এই শীতলতা উষ্ণতাকে হাঁকিয়ে দিচ্ছে বিদ্যুৎগতির ন্যায়।।
লাগবে এখন ফোঁটা ফোঁটা বৃষ্টির পরশ,
যে পরশে বাঙালীকুলের বাংলা ফিরে পাবে সজীবতা।।
মেঘ গুড়ুম গুড়ুম করে তার সংকেত বাজিয়ে চলছে,
আর প্রকৃতি ফিরে পাচ্ছে তার সজীবতার প্রহর।।
জনি না আমি!!
বুঝি না আমি!!
প্রকৃতির এসব ছন্দপতন,
শুধু জানি আমি ভালোবাসি তোমায়।
তোমাকে দিতে চায় এই ভালোবাসার তরে এক চিমটি প্রশান্তির বৃষ্টিকণা।
ফারহানা ইয়াসমিন,
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।

কোন মন্তব্য নেই: