কবিতা-"দুই বেনী" - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

সোমবার, ২০ জুলাই, ২০২০

কবিতা-"দুই বেনী"


চুল কালো,
দেখতে হয় ভালো।
না থাকিলে চুলের মস্তক,
লাবণ্যতা হারায় সমস্ত লোক।


মেয়ের মাথার চুলের বেনী,
মনে হয় শিউলি ফুলের দুটো কড়ি।
এলোমেলো চুলের খোপায়,
বেধে দিবো দুটো মালা।

বাড়ির প্রাঙ্গণে ভেসে বেড়ায়,
ভেজা চুলের সুবাসতা।
ঝিকিমিকি রোদের আভায় চিকচিক করে ওঠে মোর মাথা।

পুকুরেও ভেসে যায়,
এলো কেশের টেউ।
লাগবে মাথার চুলের উপর,
সিক্ততার এক বিরাট পাহাড়।

লাল ফিতার দুইবেনী,
যুবতী মেয়ের পাগলামি,
কদমের মত এক খোপা,
নারী পেয়ে যাবে অনন্যা আভা।

কালো চুলের পরশে,
ছড়িয়ে পড়ে ভালোবাসা।
ভালোবাসার উপমা পেয়ে যায়, এক কেশবতী কন্যা।

নয় খোপা,নয় বেনী
এলোমেলো চুলের উড়াউড়ি,
মন ছুয়ে যায়
উড়ো চুলের পালকি।

মেহেদী পাতার রসে ভরা,
কদম ছাটা চুলের মাথা,
হিয়ার মাঝে লুকিয়ে রাখা,
তোমার আমার ভালোবাসার
কল্পকাহিনি।

ফারহানা ইয়াসমিন,
শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।
কবিতা-"দুই বেনী" Reviewed by Shah Newaz on জুলাই ২০, ২০২০ Rating: 5 চুল কালো, দেখতে হয় ভালো। না থাকিলে চুলের মস্তক, লাবণ্যতা হারায় সমস্ত লোক। মেয়ের মাথার চুলের বেনী, মনে হয় শিউলি ফুলের দুটো কড়ি। এলোমেলো চুলের...

কোন মন্তব্য নেই: