ছাত্রলীগ নেতা জীবনের উদ্যোগে করোনাভাইরাস সচেতনামুলক মাইকিং ও মাস্ক বিতরণ - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

ছাত্রলীগ নেতা জীবনের উদ্যোগে করোনাভাইরাস সচেতনামুলক মাইকিং ও মাস্ক বিতরণ


নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজার জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মো জাবিদ হাসান জীবনের ব্যক্তিগত পক্ষ থেকে কক্সবাজার শহর এলাকায় সাধারণ মানুষের কাছে মাস্ক,লিফলেট বিতরণ,ঘরে ঘরে জীবাণুনাশক ঔষুধ ও জণসচেতনতা মূলক মাইকিং করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান জীবন জানান,
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর মহামারী রুপ ধারণ করায় বাংলাদেশে ও এই ভাইরাস সংক্রমণ হওয়ার কারণে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আজকের এই ছোট প্রয়াস। বাংলাদেশের যেকোন দুর্যোগমূলক পরিস্থিতি মোকাবেলায় আগে ও পাশে ছিল এখন ও দেশের এই পরিস্থিতে আমি আমার জায়গা থেকে আমার কাজ করে যাব।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক, সাবান, হাত গ্লাভস বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।
ছাত্রলীগ নেতা জীবনের উদ্যোগে করোনাভাইরাস সচেতনামুলক মাইকিং ও মাস্ক বিতরণ Reviewed by Shah Newaz on মার্চ ২৬, ২০২০ Rating: 5 নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মো জাবিদ হাসান জীবনের ব্যক্তিগত পক্ষ থেকে কক্সবাজার শহর এলাকায় সাধারণ মানুষের কাছে...

কোন মন্তব্য নেই: