বইয়ের দোকান দুই সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

বইয়ের দোকান দুই সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ অবস্থায় দেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সব সদস্যকে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখিত সময় পর্যন্ত বন্ধ রাখার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

বইয়ের দোকান দুই সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা Reviewed by Shah Newaz on মার্চ ২৪, ২০২০ Rating: 5 করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব বই বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সব বই বিক্রির দ...

কোন মন্তব্য নেই: