করোনার লক্ষণ দেখা দিলে যে নম্বরে যোগাযোগ করবেন - দৈনিক স্বদেশ

728x90 AdSpace

শনিবার, ২৮ মার্চ, ২০২০

করোনার লক্ষণ দেখা দিলে যে নম্বরে যোগাযোগ করবেন


ঘরে বসে যেকোনো ধরনের স্বাস্থ্যসেবা ও করোনাভাইরাস–সংক্রান্ত তথ্য পেতে সরকারের একাধিক প্রতিষ্ঠান হট নম্বর চালু করেছে। সহজে ঘরে বসে দিনরাত যেকোনো সময় স্বাস্থ্যসেবা নিতে ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

আইইডিসিআরের হটলাইন নম্বর: সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নম্বর হলো ১০৬৫৫।

এ নম্বরে ফোন করে করোনাভাইরাসবিষয়ক এবং সাধারণ সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসার জন্য ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনের নম্বর: সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬২৬৩। এ নম্বরে ফোন করে ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।


স্বাস্থ্য বাতায়ন হটলাইন নম্বর: 
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সেবা কার্যক্রম স্বাস্থ্য বাতায়ন। স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর ৩৩৩। এ নম্বরে ফোন করে ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
করোনার লক্ষণ দেখা দিলে যে নম্বরে যোগাযোগ করবেন Reviewed by Shah Newaz on মার্চ ২৮, ২০২০ Rating: 5 ঘরে বসে যেকোনো ধরনের স্বাস্থ্যসেবা ও করোনাভাইরাস–সংক্রান্ত তথ্য পেতে সরকারের একাধিক প্রতিষ্ঠান হট নম্বর চালু করেছে। সহজে ঘরে বসে দিনরাত যেকো...

কোন মন্তব্য নেই: